উত্তরদিনাজপুর

রসায়ন শাস্ত্রের ছাত্র-ছাত্রীরা পুথিগত বিদ্যার বাহিরেও অভিজ্ঞতা বাড়াতে সেমিনার কালিয়াগঞ্জ কলেজে

রসায়ন শাস্ত্রের নিত্য নতুন উদ্ভাবনী শক্তি যে সমস্ত উদ্ভাবন হচ্ছে সে ব্যপারে রসায়ন শাস্ত্রের ছাত্র-ছাত্রীরা পুথিগত বিদ্যার বাহিরেও অতিরক্ত অভিগ্যতা পেতে পারে তার জন্য শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে দুই দিন ব্যপী রসায়ন শাস্ত্রের উপরে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দুই দিনের সেমিনারে বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এদিন কলেজের রবীন্দ্র ভবন অডিটরিয়ামে সেমিনারের সূচনা হয় প্রদীপ প্রজ্জলন ও কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাসের স্বাগত ভাষনের মাধ্যমে। এই সেমিনারে মূল বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সমরেশ ভট্টাচার্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খর্গপুর অধ্যাপক তন্ময় পাঠক, সিনিয়ার অধ্যাপক ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল কেমেস্ট্রী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কালটিভেশন ওফ সায়েন্স কলকাতা অধ্যাপক প্রশান্ত কুমার দাস,ও অ্যাসিস্টান্ট প্রফেসার ডিপার্মেন্ট অফ কেমেস্ট্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডাঃ দেবজ্যোতি ঘোশাল এবং কালিয়াগঞ্জ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ  সুভঙ্গক চৌধূরী। এই দুই দিনের  রসায়ন শাস্ত্রের সেমিনারের সহযোগিতায় ছিল ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স (ব্যাঙ্গানোর), ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (নিউ দিল্লী) এবং দি ন্যাশনাল এ্যাকাডেমি অফ সায়েন্স (এলাহাবাদ)।

        কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডাঃ পীজুষ কুমার দাস জানান, রসায়ন শাস্ত্রের বিভিন্ন যে সমস্ত নতুন নতুন উদ্ভাবনী শক্তি তৈরী হচ্ছে
সেগুলি রসায়ন শাস্ত্রের ছাত্র-ছাত্রীদের মধ্যে আমরা সেগুলি জানিয়ে দেবার জন্য আজকের এই সেমিনারের মূল উদ্যেশ্য। যা থেকে আমাদের ছাত্র-ছাত্রীরা পুথি গত বিদ্যার বাইরেও তারা সমৃদ্ধি হতে পারে।  

        এই দুই দিনের সেমিনারকে ঘিরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল ভালো তার সাথে দুই দিনাজপুর ও মালদা জেলার অধ্যাপকরা অংশ
গ্রহণ করে এই সেমিনারে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/J9vvyzjRBGo